Header Ads

Header ADS

ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে, চালক নিহত


গাইবান্ধা ।। গাইবান্ধার ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালের পানিতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই নিহত হয়েছেন ট্রাকের চালক। সোমবার (২৪ আগস্ট) সকালে ফুলছড়ি উপজেলার কালিরবাজার-উদাখালী সড়কের পশ্চিম ছালুয়া-পূর্ব ছালুয়া নামে এলাকার জোড় বলতা বেইলি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলার সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা ১০ চাকার একটি ট্রাক প্রায় ৫শ বস্তা সিমেন্ট নিয়ে ফুলছড়ির কালিরবাজার আসছিল। ট্রাকটি বাদিয়াখালি হয়ে পশ্চিম ছালুয়া এলাকার জোড় বলতা বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে ও ট্রাক উল্টে পানিতে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়া হেলপারকে তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপর শুরু করে।


স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিলে। ব্রিজের উভয় পাশে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। এরপরও ব্রিজের ওপরে অতিরিক্ত মাল বহনের কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, ট্রাকের হেলপারকে জীবিত উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। আহত হেলপারকে উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনেও পাওয়া যায়নি।


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.