Header Ads

Header ADS

বার্সায় যোগ দেওয়ার আগেই করোনায় আক্রান্ত পিয়ানিচ

 

স্পোর্টস ডেস্ক ।। অদল-বদল চুক্তিতে জুভেন্টাস থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন মিরালেম পিয়ানিচ। চুক্তিটাও হয়েছে প্রায় মাস দুয়েক হতে চললো। ক্লাবটিতে তাকে আনুষ্ঠানিকভাবে হাজির করার আগেই দুঃসংবাদ দিয়েছেন এই মিডফিল্ডার। করোনা পজিটিভ হয়েছেন তিনি।


এর ফলে দুই সপ্তাহের জন্য বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতিতে থাকা হবে না পিয়ানিচের। বার্সা জানিয়েছে, খানিকটা অসুস্থ বোধ করলে পরীক্ষা করান তিনি। রবিবারই তার ফল পজিটিভ আসে। করোনা সংক্রমণের পর থেকে ঘরেই আইসোলেশনে আছেন। যদিও তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয় বলেই জানিয়েছে বার্সেলোনা।



প্রসঙ্গত, অদল-বদল চুক্তিতে ৭২ মিলিয়ন ইউরোতে আর্থুরকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে বার্সেলোনা। আর চার বছরের চুক্তিতে পিয়ানিচকে আনতে বার্সার খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। 


No comments

Powered by Blogger.