Header Ads

Header ADS

ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত

 

ফরিদপুর ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শামিম (২৪) ও রাকিব (২১) নামে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হাউলী গঙ্গাদরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত শামিম ও রাকিব ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।


নিহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, শামিম ও রাকিব ভোরে গ্রামের পাশের বিলে মাছ ধরার জাল পাততে যায়। পরে তারা গিয়ে দেখে স্থানীয় আব্দুস ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দিয়েছে। এরপর উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামিম ও রাকিবসহ তাদের পরিবারের সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর ওই দুই ভাই ও তাদের ভাগ্নে ইমন গুরুতর আহত হয়। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাই শামিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মূল হোতা সাজ্জাদ মাতুব্বরকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


 


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.