Header Ads

Header ADS

চাঁদপু‌রে গণমাধ্যমকর্মী‌দের মা‌ঝে প্রধানমন্ত্রী প্র‌তিশ্রুত চেক প্রদান

 


ব্রে‌কিং রি‌পোর্ট ডেস্ক ।। বাংলা‌দে‌শের করোনা প‌রি‌স্থি‌তি‌তে সহায়তা প্রদা‌নের  জন্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্র‌তিশ্রুত  বাংলা‌দেশ সাংবা‌দিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হ‌য়ে‌ছে। 


২৭ অাগষ্ট বৃহস্প‌তিবার দুপু‌রে  বাংলা‌দেশ সাংবা‌দিক কল্যাণ ট্রাস্টে ও চাঁদপুর প্রেসক্লা‌বের অা‌য়োজ‌নে চেক বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন তথ্য মন্ত্রণালয় সস্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সদস্য মোহাম্মদ শ‌ফিকুর  রহমান এম‌পি ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রীর ন্যায় জনগ‌ণের সেবক অার কোন‌দিন বাংলা‌দে‌শে জন্ম নি‌বে না। তি‌নি বাংলার জনগ‌ণের জন্য জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে অ‌বিরাম কাজ ক‌রে যা‌চ্ছে। অামরা দোয়া ক‌রি ও‌নি যেন অাগামী দশ‌টি বছর সুস্থ হ‌য়ে জনগ‌ণের জন্য সেবা করার সু‌যোগ পান। সক‌লে ক‌রোনা মুক্ত থাকুন এ কামনাই ক‌রি। ক‌রোনাকা‌লে দে‌শের জনগ‌ণ যা‌তে ক‌ষ্টে না থা‌কে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা প্রত্যেক সেক্ট‌রে প্র‌নোদনা প্রদান ক‌রে‌ছেন।



অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) অাব্দুল্লাহ অাল মাহমুদ জামানের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্যে  রা‌খেন বাংলা‌দেশ সাংবা‌দিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা প‌রিচালক ও পিঅাই‌বির মহাপ‌রিচালক জাফর ওয়া‌জেদ ব‌লেন, চাঁদপু‌রের প‌ত্রিকাগু‌লো‌ যথাযথভা‌বে ক্রোড়পত্রগু‌লো পায় না। ক‌রোনাকা‌লে মাননীয় প্রধানমন্ত্রীর প্র‌তিশ্রুত   সারা‌দে‌শের  সংবা‌দিক‌দের মা‌ঝে চেক প্রদান করা হ‌চ্ছে। সংবাদপত্র শিল্প‌কে বাঁচা‌তে সরকার বদ্ধপ‌রিকর, কারন র‌ষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদসাধ্যম।


চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক অাহসান উল্লাহর প‌রিচালনায় ‌বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেনসাংবা‌দিক কল্যাণ ট্রাস্টের   উপ প‌রিচালক (প্রশাসর ও অর্থ) ম‌নিরুল ইসলাম ক‌বির। স্বাগত বক্তব্য রা‌খেন প্রেসক্লা‌বের ভারপ্রাপ্ত সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন মিলন। এছাগার বক্তব্য রা‌খেন সা‌বেক সভাপ‌তি কাজী‌ শাহাদাত। অনুষ্ঠা‌নে চাঁদপুর প্রেসক্লাব, ফ‌টো জার্না‌লিষ্ট এ‌সো‌সি‌য়েশন ও টে‌লি‌ভিশন ফোরা‌মের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

No comments

Powered by Blogger.