চাঁদপুরে ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রান্তিক দাস ।। চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষিপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীর মধ্যস্থলের আশ্রয়ন প্রকল্পের পাশের ডোবা থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে। গত বুধবার দুপুরে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক তৌফিকুল আফসার ঘটনাস্থল থেকে অচেনা ওই নারীর লাশটি উদ্ধার করে।
উপ পরিদর্শক তৌফিকুল আফসার জানান, স্থানীয় এলাকাবাসী চাঁদপুর মডেল থানা পুলিশকে অচেনা নারীর গলিত লাশের বিষয়ে খবর দেয়। অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নির্দেশে দুপুর দেড়টায় ঘটনা স্হলে যাই।সেখান থেকে নারীর লাশ উদাধার বরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।ময়না তদন্ত শেষে নারীর মরদেহ চাঁদপুর পৌর কবরস্হানে আন্জুমান মফিদুল ইসলামর মাধ্যমে দাফন করা হয়।তৌফিকুল আফসার বলেন নারীর মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে রাতের আধারে হয়তো এখানে এসেছে। স্হানীয়দের ধারনা নারীটি হয়তো লঞ্চের যাত্রী হতে পারে। অসাবধানতা বসত লঞ্চ থেকে রাতের আধারে নদীতে পরে যেতে পারে।এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

No comments