Header Ads

Header ADS

চাঁদপু‌রে মুসলিম সুইটস ও রস বিলাসের অর্থদন্ড



 প্রা‌ন্তিক দাস ।। চাঁদপুর দুই মি‌ষ্টির দোকা‌নে  অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারে মোশা, মাছি পাওয়ায় যাওয়ায় অর্থদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।  


২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের বাসস্টেন্ড এলাকার মুসলিম সুইটস ও রস বিলাসের অস্বাস্থ্য পরিবেশে মিস্টি, ছানা, দধি ও বিস্কুট তৈরির দ্বায়ে রস বিলাস ও মুসলিম সুইটস কারখানাকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদাল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান- মাহমুদ- ডালিম ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। জানাযায়,  স্বর্ণখোলা রোড বাসস্ট্যান্ডে অবস্থিত মুসলিম সুইটস এ মিস্টি, দধি, ছানা সহ অন্যান্য খাদ্যদ্রব্য ঢাকনা বিহীন, মাছি সহ বিভিন্ন জীবাণু যুক্ত এবং খাদ্য তৈরি কাজে নিয়োজিত কর্মচারী নির্ধারিত পোষাক না পরিধান করেই খাদ্য তৈরি করছে। এছাড়াও করখানা কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছে মত খাদ্য সামগ্রীর প্যাকেটে মেয়াদ বসিয়ে দিচ্ছে যা ভোক্তা সাধারণের  স্বাস্থ্য ও জীবন মানের ক্ষতিকর হওয়ার মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক  উক্ত কারখানার স্বত্বাধিকারী মোঃ আব্দুল কুদ্দুছকে ১০হাজার টাকা  অর্থদন্ড আদায় করেছে। একই অপরাধে রস বিলাস মিস্টি, দধি, বিস্কুট কাখানাকে একই আইনে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম  কারখানার স্বত্বাধিকারী মোঃ আতিকুর রহমান কে ৫হাজার  টাকা অর্থদন্ড আদায় করেছে। তাদেরকে ভবিষ্যতে জন্য সতর্ক করা হয়েছে।  ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.