Header Ads

Header ADS

সাংবাদিক সুভাষ চৌধুরীকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা


সাতক্ষীরা ।। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরীকে চিকিৎসা সহায়তা বাবদ দুই লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদানের চেকটি সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পক্ষে অসুস্থ সাংবাদিক সুভাষ চৌধুরীর বাড়িতে গিয়ে তার কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সুভাষ চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী এবং ছেলে চন্দন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সুভাষ চৌধুরী এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকেও ধন্যবাদ জানান।

সূত্র: বাংলা‌নিউজ

No comments

Powered by Blogger.