Header Ads

Header ADS

পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত


কলকাতা ।। এবার করোনা আক্রান্ত হলেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার (১৭ আগস্ট) নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি।

টুইটারে রাজ চক্রবর্তী লেখেন, 'আমি কোভিড-১৯ পজিটিভ। কিন্তু আমার বাবা হাসপাতালে থাকাকালীন লালারসের নমুনা পরীক্ষা করা হয় দু'বার। কিন্তু দু'বারই সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে বর্তমানে গোটা পরিবার হোম কোয়ারেন্টিনে রয়েছি।


রাজ আরও জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ হওয়ায় স্ত্রী শুভশ্রীসহ বাকিদের কোভিড-১৯ টেস্ট করানো হবে খুব তাড়াতাড়ি। প্রসঙ্গত, শুভশ্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই মা হতে চলেছেন তিনি, একথা শুভশ্রী নিজেই জানিয়েছে সামাজিক মাধ্যমে।

সূত্র: ব‌াংলানিউজ

No comments

Powered by Blogger.