Header Ads

Header ADS

নবাবগঞ্জ থানার ওসি করোনায় আক্রান্ত উপজেলা করেসপন্ডেন্ট 


নবাবগঞ্জ (ঢাকা) ।। ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ ব বলেন, গত ১৫ আগস্ট নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরের দিন ১৬ আগস্ট রাতে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ১৫ আগস্ট ওসিসহ ছয়জনের নমুনা নেওয়া হয়েছিল। এদের মধ্যে ওসিসহ আরও তিনজনের ফলাফল পজিটিভ শনাক্ত হয়েছে।



নবাবগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ছয়জন।

করোনা পজিটিভ বিষয়ে ওসি মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


 

সূত্র: বাংলা‌নিউজ

No comments

Powered by Blogger.