চাঁদপুরে আরও ২৬ জন করোনায় অাক্রান্ত
প্রান্তিক দাস ।। চাঁদপুরে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরারসে অাক্রান্ত হয়েছেন। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন, হাইমচরে ২, মতলব উত্তরে ৬, মতলব দক্ষিণে ৫, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জ ২ ও কচুয়ায় ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার ১১৮টি রিপোর্ট আসে । এর মধ্যে ২৬টি পজেটিভ ও বাকিগুলো নেগেটিভ।
জেলায় ২রহাজার ৩৩ জন করোনা আক্রান্ত রোগির উপজেলাভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদরে ৮০৫ জন, মতলব দক্ষিণে ২১৭, শাহরাস্তিতে ১৯৯, হাজীগঞ্জে ১৮৯, ফরিদগঞ্জে ২৩৯, হাইমচরে ১৩১, কচুয়ায় ৮০ এবং মতলব উত্তরে ১৭৩ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭, ফরিদগঞ্জে ১০, কচুয়ায় ৬, মতলব উত্তরে ১০, শাহরাস্তিতে ৭, মতলব দক্ষিণে ৩ এবং হাইমচরে ১জন।

No comments