Header Ads

Header ADS

রাশিয়ার বিরোধী দলীয় নেতাকে আশ্রয় দিতে চায় ফ্রান্স


বি‌দেশ ডেস্ক ।। সাইবেরিয়ার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার এই অবস্থায় পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, তাকে রাজনৈতিক আশ্রয়সহ যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত রয়েছেন। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।


সাংবাদিকদের ম্যাক্রো বলেন, আমরা অ্যালেক্সেই নাভালনিকে, তার স্বজনদের, তার স্বাস্থ্যের, রাজনৈতিক আশ্রয়ের ও নিরাপত্তার জন্য অবশ্যই প্রস্তুত আছি। এটি অবশ্যই করা হবে।

এর আগে সাইবেরিয়া থেকে মস্কোতে ফিরছিলেন ৪৪ বছরের বিরোধী দলের নেতা নাভালনি। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে বহনকারী বিমান জরুরি অবতরণ করে। সাইবেরিয়া শহরে ওমস্ক হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি সেখানে কোমায় রয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ৪৪ বছর বয়সী রাজনীতিবিদ নাভালনি। এছাড়াও তিনি একজন আইনজীবী ও সমাজকর্মী হিসেবে পরিচিত।


এদিকে নাভালনির সঙ্গে হাসপাতালে থাকা সহযোগীরা অভিযোগ করেছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়ছে না। এজন্য ক্রেমলিনকে দায়ী করছেন তারা।


Source যুগান্তর


No comments

Powered by Blogger.