Header Ads

Header ADS

দক্ষিণ চীন সাগরের তলদেশে বেইজিং-এর সাবমেরিন ঘাঁটি!


বি‌দেশ ডেস্ক ।। দক্ষিণ চীন সাগরে হাইনান দ্বীপে একটি ভূগর্ভস্থ সাবমেরিন ঘাঁটি ব্যবহার করছে বেইজিং। সম্প্রতি মার্কিন ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাব এমন দাবি করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মধ্য দিয়ে কোম্পানিটি বলছে, সম্প্রতি চীনের একটি সাবমেরিনকে ওই ঘাঁটি ব্যবহার করতে দেখা গেছে। এরইমধ্যে স্যাটেলাইট চিত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছে প্ল্যানেট ল্যাব। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


প্ল্যানেট ল্যাবের ধারণকৃত স্যাটেলাইট ইমেজগুলো সর্বপ্রথম গত ১৮ আগস্ট রেডিও ফ্রি এশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। এরপরই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখে যাচ্ছে, একটি সাবমেরিন উলিয়ান নেভাল বেসের বেসমেন্টের দিকে যাচ্ছে। মনে করা হচ্ছে এটি ০৯৩ ধরনের সাবমেরিন। এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র, টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত থাকে।


বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রায়ই অভিযোগ করেন যে চীন তার ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রগুলি বেসমেন্টে লুকিয়ে রাখে। তবে বেসমেন্টে লুকিয়ে থাকা চিনা সাবমেরিনের ছবি প্রথমবারের জন্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের সাবেক কর্মকর্তা ড্রিউ থম্পসন বলেন, ‘চীনের আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থাকার ঘটনাটি অস্বাভাবিক কিছু নয়। এভাবেই বেইজিং সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অনেক সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখে।’ তিনি মনে করেন, স্যাটেলাইট চিত্রে যে ঘাঁটিটি ধরা পড়েছে সেটাই বিরল ঘটনা।


Source বাংলা ট্রিবিউন


No comments

Powered by Blogger.