Header Ads

Header ADS

হাইমচরে অস্বাভাবিক জোয়ারের পানি বেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন


মোঃ হোসেন গাজী, হাইমচর।। চাঁদপু‌রের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন আলগী বাজার থেকে কাটাখালী যাওয়ার রাস্তাটি মেঘনার জোয়ার ও স্রোতের কারনে বেহাল অবস্থা হয়ে পড়েছে। এই বর্ষায় রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অপরদিকে, নয়ানী লক্ষীপুর ১নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ পাটওয়ারী দোকান হইতে নদীর পাড় পযর্ন্ত। রাস্তা ঘাট বিচ্ছিন্ন হয়ে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করে কিন্তু এখন আর এ রাস্তাটি অনুপযোগী হয়ে পড়ে।


অন্য দিকে ৮নং ওয়ার্ড মহজমপুর গ্রামের মুনছুর গাজী বাড়ি সামনের ইটের সলিং রাস্তাটি বেপারী বাড়ি পযর্ন্ত  জোয়ারের পানির তো‌ড়ে রাস্তা থেকে ইট সরে গিয়ে মূল সড়কটি ভেঙ্গে যায়। হাইমচর  উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে 

৭নং ওয়ার্ডের শহর আলীর মোড়ের প্রায় ২০ কিলো‌মিটার পাকা সড়কটি জেয়ারের পানিতে ভেঙ্গে যায়। কয়েক শতাদিক মানুষ পানি বন্দী হয়ে থাকে। জোয়ারে পানি অন্য দিকে বৃষ্টি তে জমির ফসল গুলো নষ্ট হয়ে যায়। কয়েক জন কৃষক জানান, আমাদের আমন ধান গুলো নষ্ট হয়ে যায়। জমিতে গলা পরিমান পানি থাকায় ফসলের পরিচর্যা করতে পারিনা। তাঁরা আরো জানান, জোয়ারের  পানিতে গবাদিপশু গুলো আশ্রয় জায়গায় নিয়ে যায়। উপজেলার কোন কৃষি কর্মকর্তারা আমাদের কোন খোজ খবর রাখেনি।


সরেজমিনে গিয়ে দেখা যায়, হাইমচর উপজেলার কাটাখালী মূল সড়ক টি মেঘনা নদীর জোয়ার ও স্রোতে রাস্তার দু পাশ ভেঙ্গে যায়। চলাফেরা অনুপযোগী হয়ে পড়েছে। জোয়ারের পানির স্রোতের গতি এত বেশী ছিল রাস্তার কার্পিটিং তুলে বিভিন্ন স্পটে গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ী চলাচল করতে পারছে না।


স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিন যাবৎ নদীর পানি বেড়ে গিয়ে আমাদের রাস্তা ভেঙ্গে গেছে তাই সদর আলগী বাজার যাওয়া খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে। রাস্তায় বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। এ অবস্থায় উল্লিখিত রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

No comments

Powered by Blogger.