Header Ads

Header ADS

চাঁদপুরে ৪ হাত ও ৪ পা নি‌য়ে বিকলাঙ্গ শিশুর জম্ম


প্রা‌ন্তিক দাস ।।  চাঁদপুর শহরের পালপাড়া সংলগ্ন উকিল পাড়া এলাকার আল আমিন হাসপাতালে এক বিকলঙ্গ শিশুর জম্ম হয়েছে। শনিবার (২২ অাগষ্ট) দপুর ১টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জম্ম হয়।জম্মের ১ ঘন্টা পর শিশুটি পৃথিবীর মায়া ত্যাগ করে।


শনিবার দুপুরে আশিকাঠি ইউনিয়নের ববাবুরহাট এলাকার মোঃ শাহ জালালের স্ত্রী রহিমা বেগম (২৫)প্রসব জনিত কারণে আল আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেডে দুপুর ১২টায় ২১৩নং কেবিনে ভর্তি হয়। এর পর স্ত্রী রোগ বিশেষঞ্জ ডাঃ সামছুন্নাহার তানিয়াকে খবর দেয়া হয়।এনেসথেসিয়া চিকিৎসক ডাঃ আবির রোগী রহিমাকে অচেতন করলে ডাঃ সামছুন্নাহার তানিয়া  অস্ত্রপাচার করে দুটি জিহ্বা, চারটি হাত ও চারটি পা বিশিষ্ট বিকলাঙ্গ কণ্যা শিশুর জম্ম হয়। ডাক্তার সামছুন্নাহার তানিয়া জানান, আল্ট্রাসনোগ্রামে তা বুঝা যায়নি। সিজার করার পর দেখা যায় শিশুটি চারটি হাত, চারটি পাও দুটি জিহ্বা নিয়ে জম্ম গ্রহন করে। জম্মের এক ঘন্টা পর সে মারা যায়। তবে মা সুস্থ রয়েছে।

No comments

Powered by Blogger.