Header Ads

Header ADS

বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির এবার কারাগারে

 

অ‌ভি‌জিত রায় ।।  পৃথক দুইটি মামলায় আদালতে স্বেচ্ছায় জামিনের জন্য হাজির হয়েছি‌লেন চাঁদপু‌রের কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। 


মঙ্গলবার (২৫ অাগষ্ট) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের আদালতে হাজির হন শিশির। পৃথক মামলায় তার জামিন নামঞ্জুর করে জেলাহাজতে পাঠান বিচারক। 


জানা যায়, গত ১৯ জুলাই কচুয়ায় সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন বহুতল একটির ভবনে কাজ মান নিয়ে বিরোধ হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নূর আলমের সঙ্গে। ওই দিন বিদ্যালয় চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ওই প্রকৌশলীকে মারধর করেন। এর প্রেক্ষিতে ঘটনার চারদিন পর স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যান শিশিরকে বরখাস্ত করা হয়। এবিষয়ে উপসহকারী প্রকৌশলী নূর আলম উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেন। এতে অন্য দুই আসামি হচ্ছেন, যুবলীগ নেতা হোসেন ও জহির। মামলায় শিশিরের সঙ্গে আদালতে হাজির হওয়া এই দুইজনকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।  


এদিকে বহিস্কৃত কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান শিশিরের বিরুদ্ধে জনৈক রফিকুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পৃথক এই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজম জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই বাদীর পক্ষে আইনজীবী ছিলেন শেখ আব্দুল লতিফ ও হেলাল উদ্দিন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন, জহিরুল ইসলাম এবং আহসান হাবীব।


প্রসঙ্গত, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরকে তার পদ থেকে স্থানীয় সরকার বহিষ্কার করলেও তার বিষয় তদন্ত করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের জমা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কচুয়ায় এখন চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম। অন্যদিকে বহিষ্কৃত চেয়ারম্যানের সঙ্গে বিরোধের ঘটনার কচুয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নূর আলমকে কু‌মিল্লা বদলি করা হয়েছে।


No comments

Powered by Blogger.