Header Ads

Header ADS

চাঁদপুরে বাস শ্রমিক‌দের ধর্মঘ‌টে ৪ ঘন্টা দূরপাল্লার বাস চলাচল বন্ধ


 প্রা‌ন্তিক  দাস ।। সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দিয়েছে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন । এ কারণে সারা দেশের সাথে চাঁদপুরের বাস চলাচল ক্ষণিক সময়ের জন্য বন্ধ রাখা হয়। ২৫ অাগষ্ট সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হয়।চাঁদপুর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে তা তড়িৎ সমাধান করা হয়।বাস চলাচল স্বাভাবিক হয়।এ আন্দোলনের ফলে এ কয়েক ঘন্টা বাসে চলাচলকারি যাত্রীরা ভোগান্তিতে পরতে হয়। 


সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি সমূহের মধ্যে ছিল, রোড পারমিট বিহীন অবৈধ যান চলাচল বন্ধ করা, অবৈধ গাড়ি চলাচলের কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত, যানবাহনে অবৈধ নাম্বার, অটোরিকশা চালকদের লাইসেন্স নেই, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া বেআইনিভাবে বিভিন্ন জায়গা ইজারা দেয়া।চাঁদপুর থেকে দেশের ৮টি রুটে যাত্রীবাহী বাস ক্ষণিক  সময়ের জন্য চলাচল বন্ধ রাখা হয়েছিল। এসব রুটের মধ্যে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী উল্লেখযোগ্য।


সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি জানান, যারা বৈধভাবে যানবাহন চালাচ্ছে তারা দীর্ঘদিন যাবত অবৈধ যানবাহন চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। অবৈধ যানবাহন বন্ধের জন্য তারা দাবি জানিয়ে আসছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এজন্য অনির্দিষ্টকালের জন্য ডাকা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত।

সি এন জি শ্রমিক ইউনিয়নের  সভাপতি কাজী শাহরিয়ার  ওমর ফারুক জানান, আমরা ও চাই ফিটনেস বিহীন কোনো পরিবকন যেন রাস্তায় চলাচল করতে না পারে।তারা যে কথা বলে সড়কে ব্যাটারী চালিত সি এন জি স্কুটার ও অটো রিক্সা যেন না চলে।এটি কোনো হাইওয়ে সড়ক নয়, এটি আঞ্চলিক সড়ক। এসড়কে সিএনজি স্কুটার ও অটোবাইক চলাচল করবে।এ সড়কে বোগদাদ বাস চলার কথা ২০টি, চলাচল করছে ১৩৫ টি। এটার কি বৈধতা আছে।


চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশীদ, পরিবহন শ্রমিক ইউনিয়নের  সভাপতি বাবুল মিজি, সাধারন সম্পাদক আনোয়ার গাজী সহ নেত্রীবৃন্দদের সাথে আলোচনা করে সকাল সাড়ে ১১টায় শ্রমিকদের আন্দোলন তুলে নিয়ে দূর পাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। 

No comments

Powered by Blogger.