Header Ads

Header ADS

চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে মাদকব্যসায়ীর সাজা

 


প্রা‌ন্তিক দাস ।। চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর  চাঁদপুর  শহরের ৩নং কয়লা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 জেলা প্রশাসক কার্যালয়  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর  (এন ডি সি)   মোঃ মেহেদী হাসান মানিকের  নের্তৃত্বে ২৬ আগষ্ট বুধবার চাঁদপুর শহরের  ৩নং কয়লা ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময়   মোঃ আলমগীর হোসেন বেপারী  (৩৫)কে মাদক সেবন করা অবস্থায় গাঁজাসহ   আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক  ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত  মাদক সেবনকারীকে কে  ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান  করে জেল হাজতে প্রেরণ করে।

No comments

Powered by Blogger.