চাঁদপুরে সড়ক পরিবহন আইন ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
প্রান্তিক দাস ।। চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত ৫টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার ২৬ আগস্ট বিকেলে শহরের শহীদ মুক্তিযুদ্ধা সড়কের রেলওয়ে হকার্স মার্কেটের সামনে থেকে শুরু করে বড় স্টেশন এলাকায় জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও কুমিল্লা সেনা নিবাসের চাঁদপুরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহমেদ জনসাধারনকে স্বাস্থ্য ঝুকি এরিয়ে চলার জন্য সচেতন করেন।তার পরও যে সব ব্যাক্তি স্বাস্হ্য ঝুকি না মেনে চলেছে তাদের মধ্য থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩ টি মামলায় ৮শ টাকা জরিমানা ও সড়ক পরিবহন আইনে হেলমেড ছাড়া মটর বাইকে চালানোর অপরাধে ২টি মমামলায় ১ হহাজার ৪ শ টাকাসহ মোট ২ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়।
তাছাড়া ক্যাপ্টেন আহমেদ সেনা সদস্যদের মাধ্যমে অটো চালক, হত দরিদ্র, পথ শিশুদের মাঝে মাক্স বিতরন করেন।
সেনা বাহিনীর ক্যাপ্টেন আহমেদ বলেন, আমরা যতই চেষ্টা করিনা কেন জনগনকে সচেতন করতে তারা নিজেরা তাদের খেয়াল খুশি মতোই চলছে।মনে হয় তাদের জীবনের মায়া নেই। সরকার যেখানে জনগনকে সুস্থ্য রাখতে কাজ করে যাচ্ছে সেখানে তারা নিজেরা যার যার মতো চলছেন।পরিবারের একজন যদি করোনায় আক্রান্ত হয় ঐ পরিবারটি ধ্বংস হয়ে যেতে পারে।

No comments