Header Ads

Header ADS

করোনাক্রান্ত এসআই টুটুল


বিনোদন ‌ডেস্ক  ।। করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশের অন্যতম সংগীতশিল্পী এস আই টুটুল।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা পজিটিভের ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসার একটি ঘরে আইসোলেশনে আছেন।

বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলছেন এই শিল্পী। সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাস করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।’

৯০ দশকে ব্যান্ড এলআরবি’র মাধ্যমে রাজকীয় উত্থান হয় এস আই টুটুলের। এরপর ব্যান্ড ছেড়ে গড়েন একক ক্যারিয়ার। সফলতা আসে সেখানেও। কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে চলেছেন নিরলস।


সূত্র:  বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.