Header Ads

Header ADS

ফিলিপাইনে জোড়া বিস্ফোরণ, নিহত ১৫

 

বিদেশ ডেস্ক ।। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ১৫ জন। আহত হয়েছে কমপক্ষে আরও ৭৫ জন। নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষও রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে মাত্র এক ঘন্টার ব্যবধানে এ দুই হামলার ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।


জোড়া হামলায় নিহতদের মধ্যে আট জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ছয় জন বেসামরিক নাগরিক। এছাড়া এক হামলাকারীও নিহত হয়েছে।


এরইমধ্যে এ বিস্ফোরণের তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ।


২০১৯ সালের জানুয়ারিতেও জোলো এলাকায় জোড়া আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে একটি চার্চে হামলা চালানো হয়। এতে নিহত হয় অন্তত ২০ জন। আহত হয় আরও শতাধিক মানুষ।


সূত্র:  বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.