Header Ads

Header ADS

চাঁদপুর নৌ টার্মিনালে যাত্রী ছাউনি দখল করে ফল ব্যবসা, যাত্রী দূর্ভোগ চরমে


ব্রে‌কিং রি‌পোর্ট ডেস্ক ।। চাঁদপুর লঞ্চঘাটের নৌ টার্মিনালে যাত্রী ছাউনি দখল করে অবৈধভাবে ফল ব্যবসা করায় যাত্রীদের দূর্ভোগ চরমে। সাধারণ যাত্রীদের অভিযোগ, লঞ্চঘাটের যাত্রী ছাউনিতে তাদের অনেক সময় অপেক্ষা করতে হয়। কিন্তু ঘাটে পর্যাপ্ত লঞ্চ না থাকায় এই অপেক্ষার প্রহর ঘন্টার পর ঘন্টাও অনাকাঙ্ক্ষিত সময়ে হয়ে যায়।অথছ লঞ্চের তুলনায় যাত্রী বেশি হওয়ায় তাদের অবস্থানের একমাত্র অবলম্বন ঘাটের যাত্রী ছাউনিটি।অথছ নৌ পুলিশের নাকের ডগায় যাত্রী ছাউনিটি দখল করে ফল ব্যবসা করছে এক ফল ব্যবসায়ী।


১১ই আগষ্ট মঙ্গলবার  ঘাটে গিয়ে যাত্রীদের দূর্ভোগ দেখা যায়।স্থানীয়দের সাথে আলাপ করলে জানা যায়,যাত্রী ছাউনিটি দখল করে ব্যবসা পরিচালনা করা ওই যুবকের নাম মো. আজিম উদ্দিন।সে নৌ থানার পিছনেই নিশি বিল্ডিং এলাকার বাসিন্দার।স্থানীয় হওয়ার নৌ পুলিশ কে মেনেজ করে  সে দীর্ঘদিন যাত্রী ছাউনি দখল করে ফল ব্যবসা করে আসছে।তবে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে যাত্রী ছাউনি দখল করা ওই ফল ব্যবসায়ী  মো. আজিমের সাথে আলাপ হলে তিনি জানান,আমি লক ডাউনের ৬ মাস আগে থেকেই এই যাত্রী ছাউনি দখল করে ফল ব্যবসা শুরু করেছি।তবে এর জন্য আমার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে প্রতি মাসে ১৫’শ টাকা দিতে হয়।তবে বি আই ডব্লিউ টি এর কাকে এটাকা দিচ্ছে তা সে বলতে অপরাগতা প্রকাশ করে। তবে অনেকের ধারনা এই যুবকের থেকে নৌ থানার কেউ হয়তো  প্রতি মাসে টোকেন নিয়ে থাকে তার কাছ থেকে। যে কারনে যাত্রী দূর্ভোগ উপেক্ষা করে ওই যুবক প্রভাব বিস্তার করে এখানে ফল ব্যবসা পরিচালনা করছে।নৌ থানারর অফিসার ইনচার্জ  মো. জাহিদুল ইসলাম জানান, যাত্রী ছাউনি দখল করা আজিম নামের ওই ফল ব্যবসায়ীর থেকে নৌ থানার কেউ কোন টাকা-পয়সা নেয় না। তবে কয়েক বার তাকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, আমরা উচ্ছেদ করার পরও  আজিম যাত্রী ছাউনি দখল করে ফল ব্যবসা করাটা দুঃখজনক। ও যাতে যাত্রী ছাউনি দখল করে  আর ব্যবসা করতে না পারে আমরা সে ব্যবস্হাই করবো। এদিকে মাসে ১৫’শ টাকা নেওয়ার বিষয়টি অস্বিকার করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম। তিনি জানান, যাত্রী ছাউনি দখল করে ব্যবসা করা সম্পূর্ণ অবৈধ।তাই এক্ষেত্রে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না।তবে  আজিমের কাছ থেকে যদি কেউ টাকা নিয়ে থাকে, সে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।আর যাত্রী ছাউনি দখলমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।

No comments

Powered by Blogger.