করোনায় প্রাণ গেল তৃণমূল বিধায়কের
বিদেশ ডেস্ক ।। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতর পশ্চিমবঙ্গ রাজ্যর মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস (৭৭)।
সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষও করোনা আক্রান্ত হয়ে মারা যান।
হিন্দুস্তানটাইমস জানায়, করোনা উপসর্গ নিয়ে সমরেশ দাস প্রথমে পাঁশকুড়ার একটি হাসপাতালে ভর্তি হন। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া নানা ধরনের শারীরিক সমস্যা ছিল তার।
পাঁশকুড়ার হাসপাতাল থেকে গত ২৪ জুলাই সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।
স্থানীয় সময় আজ ভোর ৪টা ২৫ মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

No comments