Header Ads

Header ADS

করোনা: রাজশাহীতে দুই চিকিৎসকের মৃত্যু


রাজশাহী ।। রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ আগস্ট) তাদের মৃত্যু হয়।

সন্ধ্যায় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকর্মীদের দুই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  


তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই দুই চিকিৎসকের নাম ডা. আফতাব উদ্দিন (৬৮) ও ডা. আবদুর রহমান (৬৫)। তাদের মধ্যে ডা. আফতাব উদ্দিন ও ডা. আবদুর রহমান রামেক হাসপাতালে চাকরি করতেন। চাকরির বয়স শেষে দুজনই অবসর নিয়েছিলেন।

এছাড়া করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হয়েছিলেন।

ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়।


আর ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের অধিবাসী। তিনি রামেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। আর তার আগে দুপুর দেড়টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডা. আফতাব উদ্দিনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের ডিডি বলেন, তারা দুজনেই করোনা পজিটিভ ছিলেন। নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েকদিনের মধ্যে মৃত্যু হলে তাকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়।  


এদিকে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. আবদুর রহমান নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার সহধর্মিণী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা পজিটিভ। তারা দুজনেই চিকিৎসাধীন।  


সূত্র: বাংলা‌নিউজ২৪

No comments

Powered by Blogger.