কিশোরগঞ্জে র্যাব কর্মকর্তা করোনায় আক্রান্ত
কিশোরগঞ্জ ।। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) দিনগত রাতে তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এম শোভন খান জানান, ৪-৫ দিন ধরে তিনি শরীরে জ্বর অনুভব করছেনন। গত দু’দিন ধরে তিনি নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না। এ অবস্থায় শনিবার (১৫ আগস্ট) তিনি করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
তিনি সুস্থ ও ভালো আছেন।
করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে তিনি আবারো দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান।
এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সূত্র: বাংলানিউজ২৪

No comments