শিক্ষামন্ত্রী দীপু মনির উদ্যোগে পৌর আওয়ামীলীগের গাছের চারা বিতরণ
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্যোগে চাঁদপুরের পৌর এলাকায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ) দুপুরে শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ কদমতলা বাসভবনের নিচতলা থেকে এই গাছের চারা বিতরন করেন পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পৌর আওয়ামীলীগের মাধ্যমে পৌরসভার ১৫টি ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা কর্মীদের হাতে প্রায় সহশ্রাধীক বিভিন্ন বনজ,ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ ঘোপ, সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মোহান্মদ আলী মাঝীসহ ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।

No comments