তরপুরচন্ডি ইউনিয়নে ৭নং বিট পুলিশিং কার্যক্রমের শুভ সূচনা
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নে ৭নং বিট পুলিশিং কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অাগষ্ট সোমবার সন্ধ্যায় ইউনিয়নের তেতুলতলা এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, অাপনারা অনেকেই বলেছেন এলাকায় কিছু সমস্যা রয়েছে। অার এসকল সমস্যা সমাধানের জন্য বিট পুলিশিং কাজ করবে। অাইশৃঙ্খলা উন্নয়নের জন্য এলাকা ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম চালু হচ্ছে। বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে সকল কিছুর তথ্য লিপিবদ্ধ থাকবে। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের প্রতিও বিট অফিসার নজর রাখবেন। বিট এলাকায় মাদকাসক্ত ব্যাক্তি ও ব্যবসায়ির তালিকা থাকবে। এলাকায় কিশোর গ্যাংএর তালিকা, অস্ত্রধারী ব্যাক্তি, চোর, ডাকাত, ছিচকে চোর, চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা অফিসারের নিকট থাকবে। একথায় এলাকাবাসীর জীবনমান নিরাপদ রাখতে বিট পুলিশিং ভূমিকা রাখবে বলে অামি বিশ্বাস করে। এলাকায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য অাপনাদের বিট পুলিশিং অফিসারের নিকট তথ্য প্রদান করবেন। কারন অনেক জঙ্গী তার তথ্য গোপন করে বিভিন্ন ইউনিয়নে বাসা ভাড়া নিয়ে বসবাস করে।
৭নং তরপুরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান রাসেল গাজীর সভাপতিত্বে অারো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ, ইন্সপেক্টর কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মোরশেদ অালম, ইউন্নি কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অাব্দুল মালেক দেওয়ান, সাধারন সম্পাদক মোরশেদ কবির, যুগ্ম সম্পাদক জি এম শামীম, ৭নং বিট পুলিশিং এর সমন্বয়কারী এএস অাই শাখাওয়াত, ওমর ফারুক অাজমির, হানিফ মজুমদার, ইউপি সদস্য সফিউদ্দিন বন্দুকসী, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক হানিফ মজুমদার প্রমূখ।
ইউপি সদস্য মোস্তফা মালের পরিচালনায় এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিগণ বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়ন অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments