খুলনায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনা ।। মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার আদমপুর গ্রামের মো. মিল্টান শেখের ছেলে আরমান শেখ (৭) ও আর্জুনা এলাকার মো. আরিফ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৮)। মৃতরা সম্পর্কে চাচা ভাতিজা। তেরোখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান এসব তথ্য জানান।
ওই দুই শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত আরমান শেখ আদমপুর থেকে চাচা বাড়ি বলরধনায় ইব্রাহীমদের বাড়িতে বেড়াতে যায়।
তারা চাচা-ভাতিজা নৌকায় বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে যায়। এক পর্যায়ে পানিতে পড়ে আরমান হাবুডুবু খেতে থাকে।
তাকে তুলতে গেলে ইব্রাহীমও পানিতে পড়ে যায়। তাদের কোথাও খুঁজে না পেয়ে নৌকা দেখে পানিতে সন্ধান করে দু’জনের মরদেহ উদ্ধার করেন আত্মীয়-স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
সূত্র: বাংলানিউজ

No comments