মুজিব জন্মশত বার্ষিকীতে চাঁদপুর জেলা প্রশাসনের বৃক্ষরোপন কর্মসূচি
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ ও গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টারে এ বৃক্ষরোপনের আয়োজন করা হয়।
এসময় তেঁতুল, মেহগনি, কাঠাঁল, লেবু, আমড়া, জলপাই, পেয়ারা, জাম, আমলকি,নিম, লিচু, আমসহ ১০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান। তিনি বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মন্ত্রী পরিষদের নির্দেশনা অনুযায়ী আজকে এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, চাঁদপুর সদরের তথ্য ও যোগাযোগ প্রযু্ক্িত অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মো: হারুনুর রশিদ প্রমূখ।

No comments