Header Ads

Header ADS

কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

 

রাঙামাটি ।। রাঙামাটি শহরের বিজয় নগর এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা বিজয় নগর এলাকার বাসিন্দা মোহন চাকমার ছেলে অন্তর চাকমা ও মিলন কান্তি চাকমার ছেলে আর্য জীবন চাকমা। স্বজনরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে কাপ্তাই হ্রদের কিনারে খেলতে গিয়ে আকস্মিকভাবে পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুজির পর বিকালে শিশু দুটি হ্রদের পানিতে ভেসে উঠে। স্বজনরা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল বশর তাদের মৃত ঘোষণা করেন। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়ায় পরিবারের অনুরোধে শিশু দুটির লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সূত্র:  Bangla Tribune

No comments

Powered by Blogger.