হানারচর ও চান্দ্রা ইউানয়নে চাল বিতরণ
প্রান্তিক দাস ।। চাঁদপুর সদর উপজেলার হানারচর ও চান্দ্রা ইউনিয়নে বন্যা দূর্গত এবং পানি বন্ধি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১২ অাগষ্ট বুধবার সকালে হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ি ও ইউনিয়ন পরিষদ সদস্যগন উপস্থিত থেকে চাল বিতরণ করেন।তিনি জানান,বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানি বন্ধি মানুষের জন্য এ ইউনিঢন পরিষদে ৩ টন বন্যার সরকার বরাদ্ধ দিয়েছে। ১০ কেজি পরিমান চাল ৩ শত পানিবন্ধি পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।
অপর দিকে একই দিন চান্দ্রা ইউনিয়ন পরিষদে একই কেটাগরির চাল বিতরন করা হয়েছে।চান্দ্রা ইয়াকুব আলী স্বারক উচ্চ বিদ্যালয় কক্ষ থেকে চাল বিতরন করেন ইউনিয়ন পরি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী।তিনি জানান, বন্যা দূর্গতদের জন্য ৫ টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে।সেই বানভাসি ৩টি ওয়ার্ডের বানভাসি পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।

No comments