জামালপুরে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
জামালপুর ।। জামালপুরের মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুলতানা পারভিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় তার সরকারি বাস ভবনের নিজস্ব ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুলতানা পারভিন গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, তার শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সূত্র: বাংলানিউজ২৪

No comments