Header Ads

Header ADS

পেরুর নাইটক্লাবে পুলিশের অভিযান, পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু


বি‌দেশ ডেস্ক ।। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত নিয়ম ভঙ্গ করায় পেরুর একটি নাইটক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানে পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবারের ওই ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।


রাজধানী লিমার লস অলিভোস জেলার থমাস রেস্টোবার নামের ওই নাইটক্লাবটিতে একটি পার্টি চলছিল। এতে অংশ নেয় ১২০ জনেরও বেশি মানুষ। এ সময় পার্টি থামাতে তথা সামাজিক দূরত্ব নিশ্চিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই অভিযানকালেই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাইটক্লাবে চালানো ওই অভিযানে পুলিশ কোনও ধরনের অস্ত্র বা টিয়ার গ্যাস ব্যবহার করেনি। পুলিশকে এড়াতে লোকজন ভবনের দ্বিতীয় তলার ভেন্যু থেকে পালাতে শুরু করলে সিঁড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ক্লাবটির মালিক ও দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরইমধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সূত্র:  Bangla Tribune

No comments

Powered by Blogger.