চাঁদপুর জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরাম গঠন
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। চাঁদপুর জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরাম গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ আগস্ট বিকেলে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে সভায় চাঁদপুর জেলার ৮ উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসকে আহ্বায়ক এবং বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদারকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়ে।
সভায় বক্তরা বলেন, আমাদের গঠন করা কমিটি আগামীতে প্রধান শিক্ষকদের উন্নয়নে ভূমিকা রাখবে। দীর্ঘ দিন পরে হলেও আমরা প্রধান শিক্ষকরা একত্রিত হয়েছি, যা সত্যিকার অর্থে আনন্দের বিষয়। আজকের আহ্বায়ক কমিটির সাথে কাধে কাধ মিলিয়ে আমরা সকলে কাজ করবো।

No comments