বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাইমচরে ভয়াল ২১ আগষ্ট পালিত
প্রান্তিক দাস ।। হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হাইমচরের কৃতী সন্তান শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর স্মরণে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোক শোভাযাত্রা ও গ্রেনেড হামলায় নিহত শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি ও নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শুক্রবার হাইমচর উপজেলা স্বেচ্চাসেবকলীগ কর্তৃক আয়োজিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোকসভায় কেন্দ্রীয় স্বেচ্চাসেবকলীগ সদস্য উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদ কুদ্দুসের বড় ভাই হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার জীবন বাঁচাতে গিয়ে হাইমচরের কৃতী সন্তান শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারী নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন। বাংলাদেশে যতদিন আ’লীগ পরিবার থাকবে ততদিন আমরা তার ত্যাগের কথা ভুলবো না। আমরা আওয়ামী লীগ পরিবার তার পরিবারের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সহ সভাপতি এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিএম জাহিদ, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল আখন, হাফেজ ছৈয়াল, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলি আহমেদ দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। দোয়া মোনাযাত শেষে উপস্থিত সকলের মাঝে তবরক বিতরণ করা হয়।

No comments