Header Ads

Header ADS

চাঁদপুর সদর হাসপাতা‌লে ক‌রোনা‌ে‌ যোদ্ধা‌দের নেতৃত্ব দি‌চ্ছেন আব্দুল মালেক


প্রা‌ন্তিক দাস ।। চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে বৈশ্বিক করোনা শুরু থেকে এখনো করোনা যোদ্ধারা জীবনের ঝুকি নিয়ে স্যাম্পল সংগ্রহ করে যাচ্ছে।  প্রতিদিন ৫০/৬০ টি করে স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে।


করোনা যোদ্ধা হিসাবে এ হাসপাতালের প্যাথলজিস্ট ইনচার্জ আব্দুল মালেকের নেতৃত্বে আরো ৬ জন স্যাম্পল সংগ্রহ করে যা‌চ্ছেন। তারা হলেন: মনির হোসেন, সিরাজুল ইসলাম, ফয়েজ আহমেদ, সলেমান হোসেন ও খান মোঃ রিয়াজ।


 স্যাম্পল সংগ্রহ করতে গিয়ে আব্দুল মালেক নিজেই করোনায় আক্রান্ত হয়ে পরেন। এ জন্য বেশ কিছু দিন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্যাম্পল সংগ্রহ বন্ধ রাখা হয়।তেমনি সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যাম্পল সংগ্রহ করা হতো। সেখানেও সংগ্রহকারিরা স্যাম্পল সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পরে। সেখানেও কিছু দিন স্যাম্পল সংগ্রহ বন্ধ রাখা হয়। 

প্যাথলজিস্ট আব্দুল মালেক সুস্থ হয়ে ফিরে আসলে আবার স্যাম্পল সংগ্রহ শুরু করা হয়। সত্যিকারের করোনা যোদ্ধারা এখনো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আব্দুল মালেক অা‌রো জানান, আমরা করোনা শুরুর পর থেকে কাজ করছি জীবনের মায়া ত্যাগ করে । প্রতিদিন আমরা চাঁদপুর সসরকারি জজেনারেল হাসপাতালে গড়ে ৫০ থেকে ৬০টি করে স্যাম্পল সংগ্রহ করছি। এ স্যাম্পল সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে জমা দিয়ে থাকি। এর পর বিভিন্ন ল্যাবে তা টেস্ট করা হয়। আর  একদিন পরই রিপোর্ট আসে। আমরা চাই আমাদের দেশ থেকে যেন করোনা নামের মহামারি দ্রুত নির্মুল হয়।

No comments

Powered by Blogger.