Header Ads

Header ADS

কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


যশোর ।। যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- যশোর শহরের সার্কিট হাউজপাড়া এলাকার কাজী মুশফিক মাহবুব প্রিয়(২৫) এবং পুরাতন কসবা মিশনপাড়া এলাকার কাব্য দাস (৩০)।

পুলিশ জানায়, মুশফিক মোটরসাইকেল চালিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। আরোহী ছিলেন কাব্য। বেনেয়ালী গির্জার সামনে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।

কাভার্ডভ্যানটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে জানিয়ে ওসি জানান, নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


সূত্র:  বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.