Header Ads

Header ADS

২৪ ঘন্টায় মৃত ৩৩, অাক্রান্ত ২ হাজার ৯৯৬ জন


ব্রে‌কিং রি‌পোর্ট ডেস্ক ।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৭১ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৯৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জন। ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫১ হাজার ৯৭২ জন সুস্থ হয়েছেন।


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সর্বশেষ এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।


No comments

Powered by Blogger.