Header Ads

Header ADS

করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের ডিসি’র মায়ের মৃত্যু

 

ঠাকুরগাঁও ।। গত ঈদুল আজহার দিনে তিনি ডিসি বাংলোয় নাতি-নাতনী, ছেলে বৌমার সঙ্গে আনন্দোচ্ছ্বল ঈদ উদযাপন করেছেন। সেই ছবিতে তাকে হাস্যোজ্জ্বল আর সুস্থও দেখাচ্ছিল। অথচ সুখী এই স্বর্ণগর্ভা মা'র প্রাণ কেড়ে নিলো মহাহন্তারক করোনা। প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ড. কে এম কামরুজ্জামান সেলিম এর মাতা রোকেয়া বেগম (৭৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


এর আগে ঠাকুরগাঁওয়ে ছেলের বাসায় বেড়াতে এসে গত ৮ আগস্ট তিনি ও তাঁর স্বামী খোন্দকার কাসেদ আলী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুর ও পরে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে এ নিয়ে সরকারিভাবে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা হলো ১৫। আক্রান্তের সংখ্যা ৮৫০। 

সূত্র:  Bangla Tribune


No comments

Powered by Blogger.