চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত ২ হাজার ৯৯, নতুন আক্রান্ত ৪ জন
প্রান্তিক দাস ।। চাঁদপুর জেলায় ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনেকরোনাভাইরাসে (কোভিড-১৯) অাক্রান্ত হয়েছেন।র নতুন ৪ জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৯ জন। এ পর্যন্ত অাক্রান্ত হে্রয মৃত্যুবরণ করেছেন ৭৬জন।
মঙ্গলাবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৮২টি। এর মধ্যে পজিটিভ এসেছে ৪টি এবং নেগেটিভ ৭৮টি। আক্রান্ত ৪ জন চাঁদপুর সদর উপজেলার। নেগেটিভ ৭৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪৯, মতলব দক্ষিণ ৮, হাজীগঞ্জ ৮, কচুয়া ২ ও শাহরাস্তি ১১জন।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ২ হাজার ৯৯ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৮শ' ৩৯, হাইমচর ১শ' ৩৮, মতলব উত্তর ১শ' ৮০, মতলব দক্ষিন ২২৪, ফরিদগঞ্জ ২৪৫, হাজীগঞ্জে ১শ' ৯০, কচুয়া ৮০ ও শাহরাস্তি ২শ' ৩জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১০, মতলব দক্ষিণ ৩ ও হাইমচর ১জন।

No comments