Header Ads

Header ADS

দক্ষিণ সুদানে নগদ অর্থ নিয়ে কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ১৭


বি‌দেশ ডেস্ক ।। দক্ষিণ সুদানে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল বহনকারী একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাউথ-ইস্ট অ্যাভিয়েশনের প্লেনটি বিধ্বস্ত হয়েছে রাজধানী জুবার অদূর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই।


বিমানবন্দরের পরিচালক কুর কুওল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, প্লেনটি এনজিও কর্মীদের বেতনের নগদ অর্থ, পাশাপাশি খাদ্য, যানবাহন ও খুচরা যন্ত্রাংশ পরিবহন করছিল।

প্রত্যক্ষদর্শীরা সিনহুয়াকে জানিয়েছে, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশে থাকা স্থানীয় লোকেরা নগদ এ অর্থ সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্লেনটি ভেঙে একদম বিধ্বস্ত হয়ে গেছে। একইসঙ্গে আগুনে পুড়ে অধিকাংশই নাই হয়ে গেছে।

সহকারী অধ্যাপক জোসেফ মায়োম জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৫ জন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। যখন এদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখনই তিনি জোসেফকে এ তথ্য দিয়েছিলেন।


সূত্র: বাংলা‌নিউজ

No comments

Powered by Blogger.