Header Ads

Header ADS

পরিবারসহ আমার জীবন হুমকিতে: রিয়া চক্রবর্তী



 বিনোদন ডেস্ক ।। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীকে নিয়ে অনলাইনে নানারকম সমালোচনা চলছেই। কিন্তু এখন যেন সেটা আরও তীব্রতা পেয়েছে।



বিশেষত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তদন্তের মুখে রিয়া ও তার পরিবার আরও নিরাপত্তাহীনতার সম্মুখীন।  

অভিনেত্রী রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রামে মাত্র কয়েকসেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে তার ও তার পরিবারের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, গণমাধ্যমকর্মীরা তার বাবাকে ঘিরে ধরেছেন। এমনকি তার বাড়িতে প্রবেশের পথ আগলে রেখে বাধার সৃষ্টি করেছেন।



বাধা ঠেলে বাবাকে বাড়িতে ঢুকতে হয়েছে।  

ভিডিওর ক্যাপশনে রিয়া জানান, তিনি ও তার পরিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তে আন্তরিকভাবে সহযোগিতা করতে চান।


কিন্তু বাড়ির বাইরের পরিস্থিতি তাদের পরিবারের সদস্যদের গমনাগমন সীমিত করে ফেলেছে।  

রিয়া লেখেন, ‘আমার ও আমার পরিবারের জীবনের ওপর হুমকি এসেছে। ’ স্থানীয় পুলিশ স্টেশন ও তদন্তকারীদের তিনি সব জানিয়েছেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোন সহযোগিতা আসেনি বলে অভিযোগ করেন তিনি।  


এরপর মুম্বাই পুলিশকে উল্লেখ করে তিনি আর্জি জানান, দয়া করে আমাদের সুরক্ষা দিন, যেন তদন্তকারী সংস্থাদের আমরা সহযোগিতা করতে পারি।  



এদিকে পরিচালক মহেশ ভাটের সঙ্গে রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে সামাজিকমাধ্যম এখনও সরগরম। এ নিয়ে প্রশ্ন তুলেছেন শত্রুঘ্ন সিনহাও। ৮ জুন সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার দিনে রিয়ার সঙ্গে মহেশের হোয়াটসঅ্যাপে কথোপথন ফাঁস হওয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। এমনকি সুশান্তের মৃত্যুর দিনেও মহেশ ও রিয়ার কথা হয়।


No comments

Powered by Blogger.