Header Ads

Header ADS

জন্মশহরে ৫০টি ভেন্টিলেটর দিলেন মেসি


স্পোর্টস ডেস্ক ।। চ্যাম্পিয়নস লিগে সেমির লড়াইয়ে এখন পুরোপুরি মনোযোগ লিওনেল মেসির। তাই বলে নিজের সামাজিক দায়িত্ব পুরোপুরি ভুলে যাবেন- এমন মানুষ নন তিনি। করোনার শুরু থেকেই সহায়তার হাতটি প্রশস্ত করেছেন। নিজ দেশ আর্জেন্টিনাকেও নানাভাবে সহযোগিতা করছেন। করোনায় ভুগতে থাকা তার দেশের স্বাস্থ্যখাতে এবার ৫০টি ভেন্টিলেটরের জন্য অর্থ সাহায্য দিয়েছেন বার্সেলোনার এই প্রাণভোমরা।  


দক্ষিণ আমেরিকায় করোনা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। ফলে হাসপাতালগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। ভেন্টিলেটরের অভাবও ভোগাচ্ছে সেখানকার হাসপাতালগুলোকে। মেসি তাই নিজের জন্ম শহর রোজারিওকে বেছে নিয়েছেন এই সহযোগিতার জন্য। গত শুক্রবার তার দেওয়া ৫০টি ভেন্টিলেটরের মধ্যে সেখানে পৌঁছে গেছে ৩২টি। মে মাসেও মেসির ফাউন্ডেশন থেকে কৃত্রিম ভেন্টিলেটর দান করা হয়েছিল।



উল্লেখ্য, করোনাকালে মেসির অনুদান অব্যাহত আছে শুরু থেকে। কাতালুনিয়া ও আর্জেন্টিনায় এক মিলিয়ন ইউরোর বেশি অনুদান হিসেবে দিয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.