Header Ads

Header ADS

সংসদ সদস্য ফজলে করিম করোনা আক্রান্ত

 

চট্টগ্রাম ।।  রাউজান থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্টে তার পজিটিভি আসে।



বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুমন দে।  

তিনি বলেন, স্যার পুরোপুরি সুস্থ আছেন। উনার সামান্য সর্দি ছিল। সোমবার সকালে নমুনা দিয়েছিলেন।

সন্ধ্যায় পাওয়া রিপোর্টে উনার পজিটিভি আসে। তিনি শহরের বাসায় আইসোলেশনে রয়েছেন।

করোনার শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন।


সূত্র: বাংলা‌নিউজ

No comments

Powered by Blogger.