ক্রীড়াসংগঠক চপল করোনায় আক্রান্ত
ঢাকা ।। করোনাভাইরাসের থাবায় ক্রীড়াঙ্গনে একের পর আক্রান্ত হচ্ছেন অনেকে। বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড় ও কর্মকর্তারা এই তালিকায় আছেন। সবশেষ করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল। গত শনিবার করোনা পরীক্ষা করে আজই তার ফল পেয়েছেন তিনি।
আপাতত এই ক্রীড়া সংগঠক বাসায় বিশ্রামে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসাও চলছে। শারীরিক অবস্থা নিয়ে চপল বলেছেন, ‘আর্চারির সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা হচ্ছে। পাশাপাশি আমিও অন্য জায়গায় পরীক্ষা করিয়েছি। কিন্তু সবাই সুস্থ থাকলেও আমি পজিটিভ হয়ে গেলাম। এখন যদিও তেমন কোনও জটিলতা নেই। বাসাতেই আছি, সবার কাছে দোয়া চাইছি।’
সূত্র: বাংলা ট্রিবিউন

No comments