Header Ads

Header ADS

করোনায় মারা গেলেন পুলিশের আরও এক সদস্য


দেশ ডেস্ক ।। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তিনি হচ্ছেন এএসআই (সশস্ত্র) দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন তিনি।


পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে তিনি ২৫ জুলাই  রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীণ ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার (১০ আগস্ট) রাতে তিনি মারা যান। তার বাড়ি যশোর জেলার নওদা গ্রামে।


পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


প্রসঙ্গত, এ নিয়ে করোনায় পুলিশের ৬৬ জন সদস্য মারা গেছেন।

সূত্র:  বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.