Header Ads

Header ADS

সেপ্টেম্বরে চালু হচ্ছে বাংলাদেশ-ত্রিপুরা অভ্যন্তরীণ নৌপথ



 দেশ ডেস্ক ।। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চালু হতে চলেছে বাংলাদেশের দাউদকান্দি ও ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ জলপথ। সোমবার এই ঘোষণা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


গোমতী নদীপথে সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্তি পর্যন্ত ৯০ কিমি দীর্ঘ অভ্যন্তরীণ জলপথ চালু করার অনুমোদন আগেই দিয়েছে বাংলাদেশ ভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ। বছরভর যথেষ্ট পরিমাণে জল থাকার কারণেই এই পরিকল্পনায় গোমতী নদীপথকে বেছে নেওয়া হয়েছে।


সোমবার ফেসবুকে নিজের ওয়ালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেছেন, ‘ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ত্রিপুরা। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গোমতী নদীপথ ধরে সোনামুড়া থেকে কুমিল্লা জেলার দাউদকান্দি পর্যন্ত প্রথম পরীক্ষামূলক নৌ-সফর শুর হতে চলেছে। এই সফরেই ঢাকা থেকে সোনামুড়ায় বার্জে চেপে পৌঁছবে ৫০ মেট্রিক টন সিমেন্ট। ত্রিপুরার ইতিহাসে এর আগে জাহাজে চেপে কোনও পণ্য পৌঁছয়নি।’


একই সঙ্গে আন্তর্দেশীয় নৌপথ প্রকল্প চালু করায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাহাজ মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। 


প্রসঙ্গত গত মে মাসে ঢাকায় বাংলাদেশ-ভারত প্রোটোকল যাত্রাপথের অংশ হিসেবে ভারতীয় হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস ও বাংলাদেশ সরকারের জাহাজ সচিব মহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তারই অন্তর্গত ছিল সোনামুড়া-দাউদকান্দি নৌপথ। 


বাংলাদেশ কর্তৃপক্ষের করা সমীক্ষা অনুযায়ী, ৯০ কিমি দীর্ঘ এই নদীপথের ৮৯.৫ কিমি পড়েছে বাংলাদেশে এবং ৫০০ মিটার ভারতে। গত জুলাই মাসে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-পরিবহণ প্রকল্পের জন্য গোমতী নদীর উপরে উদ্বোধন হয় এক ভাসমান জেটির।


এই নৌ-পথে ৫০ টন পণ্য বহনকারী ছোট নৌকো চলাচল করতে পারবে বলে জানা গিয়েছে।


 Source হিন্দুস্তান টাইমস

No comments

Powered by Blogger.