Header Ads

Header ADS

করোনা আক্রান্ত এমপি বিশেষ হেলিকপ্টারে ঢাকায়

 

রাজশাহী ।। করোনায় আক্রান্ত রাজশাহীর-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রাজশাহী থেকে ঢাকায় আনা হয় তাকে।


বিষয়টি নিশ্চিত করে এমপি ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিকের সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোনও সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন।


তিনি আরও জানান, অধ্যাপক ডা. মো. মনসুর রহমান বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।


এর আগে শনিবার (২২ আগস্ট) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। এরপর রবিবার (২৩ আগস্ট) তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.