Header Ads

Header ADS

মুক্তিযুদ্ধে সি আর দত্তের ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাষ্ট্রপতি

 

দেশ ডেস্ক ।। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।


মঙ্গলবার (২৫ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”


রাষ্ট্রপতি শোকবার্তায় সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিট তিনি মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দেশে আনা হবে। তবে কবে নাগাদ আসবে তা এখনও জানা যায়নি।


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.