Header Ads

Header ADS

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু


মৌলভীবাজার ।। কাতারে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমেদ জুয়েল (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তিনি মারা যান।  


জুয়েলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের জয়পাশা এলাকায়। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও জুয়েলের শ্বশুর জয়নাল আবেদিন সোমবার (১০ আগস্ট) এতথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাত পান। পরে স্থানীয় একটি হাসপাতালের নেওয়ার পর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


জুয়েলের শ্বশুর জয়নাল আবেদিন বলেন, তার জামাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.