ডা. জে আর ওয়াদুদ টিপুর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
চাঁদপুর ।। ভাষাবীর এম এ ওয়াদুদের জেষ্ঠ পুত্র ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর সুস্থতা কামনা করে চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৬ আগস্ট বুধবার চাঁদপুর শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদে মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা তোহা।
মিলাদ ও মোনাজাতে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, সহ - দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আঃ রহিম গাজী, গোলাম হোসেন জুয়েল, মেছবাহ উদ্দিন মাল, সেলিম মাল, আকতার হোসেন, প্রদীপ,মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

No comments